হামিদা বানু



হুইল চেয়ার
হামিদা বানু


একটি NGOআমাকে ইনভাইট করায় আমি গেছিলাম। আঁকা কম্পিটিশন চলছে এমত অবস্থায়  আমি ঢুকেছি।বাচ্চারা আঁকছে খুব ভালো লাগছিলো। চারদিকে ছড়ানো জায়গা। প্রচুর ফুল,সবুজ গাছপালা, 
খোলা আকাশের নীচে খুশি খুশি পরিবেশ। লক্ষ করলাম খুব গম্ভীরমুখে একটি বাচ্চা আঁকছে। পাশে
গিয়ে দাঁড়ালাম।ও ভালো করে হাঁটতে পারেনা।সে কারনেই হুইল চেয়ারে বসে আঁকছে। মাথায় হাত বুলিয়ে
জিজ্ঞেস করলাম কি আঁকছ? সবাই খেলছে এরকম
একটা ছবি সে বানাচ্ছে।ওর সাথে আমার   খুব ভাব
হোয়ে  গেলো নিমেষে।  ও সব কাজ উল্টো ভাবে করে।উল্টো দিক থেকে লেখে। 
সমস্ত অক্ষর ও উল্টো পাল্টা দ্যাখে পর্যন্ত। কম বোঝে
কোনোভাবেই  সময়ে লেখা শেষ করতে পারেনা।তাই তুলনামূলক বয়স অনুপাতে বচ্ছা টি  ছোট ক্লাসে পড়ে।
(DYSLEXIA) গূঢ় অর্থে। 

  কম্পিটিশনের  শেষে সবাই কে পেন্সিল বক্স আর চকলেট  দেয়া হলো। সবার মুখেই খুব হাসি।রুশা আমার  হাতটা জড়িয়ে জিজ্ঞেস করল তো মার নাম কি ম্যাম? ওর মা  ঠিকানা দিলেন।অবশ্যই যাবেন ম্যাম
আমাদের বাড়ি।আমাদের ভালো লাগবে।
 বললাম নিশ্চয়ই যাবো। 
মানুষ এখন অনেক সচেতন। বাচ্চা দের নিয়ে মায়েরা ও
অনেক ভাবে।ঠিক সেই কারনেই কাউন্সিলিং কথাটা আজ যথেষ্ট প্রচলিত। 
 স্পেশাল চাইল্ড    বিষয় টা এখন   সবাই জানে। বলতে পারেন  সচেতনতা র থেকে ই  আমরা  তাদের  এখন বেশি  জানছি তাও বলা যেতে পারে।

 আপনি  যদি তার মা হন একটু সময় দিন। সঠিক স্কুলে ভর্তি  করুন।বন্ধু হয়ে উঠুন।ছবি আঁকতে দিন
ছবি টা হবে উজ্বল । কালো রং না থাকাই ভালো। 
গল্প  করুন। ওর গল্প শুনুন।সব পজেটিভ গল্প ই বলুন। যখন পাড়াটা পারছেনা রাগ না করে একটু
নরম সুরে বোঝান।ধৈর্য ধরুন। আপনি সফল হবেন।

সব মানুষের জীবনেই
কোথাও না কোথাও একটা সীমাবদ্ধ তা অাছে।সেই বৃত্ত থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারিনা।যেমন
কারো চোখে আপনি আপনার হারানো স্মৃতি কে খুঁজে 
পেলেন।দেখবেন মানসিক ভাবে আপনি আর সরতে
পারছেন না। সাধারণ  ভাবে ই অনেক ভুল কাজ করবেন তখন। সুস্থ চেতনার আপনি নিজেকে councilling করতে করতে পরিত্রান পাবেন হয়ত। কিন্তু যে শিশু সে কি করবে?সেতো  বড়দের উপর নির্ভর শীল।ওদের উঁচু নজরে দেখুন।ওদের  ও  সুস্থ ভাবে বাঁচতে হবে। 

সমস্ত মানুষের মধ্যেই  একটা স্পেশাল  চাইল্ড বাস করে।শুধু মাত্র যুক্তি আর ভালো বাসা দিয়ে তা  দূর করা যায়।আসুন ভালো বাসি।সব থেকে বড় ওষুধ 
সব রোগ সেরে যাবে। বাজারে  সেটা পাওয়া  যায়না। আপনি মুক্ত হলে,আমরা মুক্ত হলে, তবেই ওরা ..মুক্তি 
  পাবে।ধীরে, এবং ধীরে ধীরে অবশ্যই.।চলুন আমরা 
সবাই মিলে সুন্দর  পৃথিবীর দিকে এগিয়ে যাই...



Post a Comment

8 Comments

  1. চলুন আমরা সবাই মিলে সুন্দর পৃথিবীর দিকে এগিয়ে যাই......
    অসামান্য সৃজন
    শুভ কামনা

    ReplyDelete
  2. বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনেক অভিনব কাজ চলছে
    অপূর্ব লিখেছ দিদি

    ReplyDelete
  3. একটি ভিন্ন স্বাদের লেখা, তথ্য ও সচেতনতা মূলক লেখা। ভালোলাগা অফুরান।

    ReplyDelete