সুরজিৎ দে


এ বছর বৈশাখ
সুরজিৎ দে


শরীর ক্লান্ত হলে,
বৈশাখী দাবদাহে,
বাড়ি ফিরছে না ওরা,
জরুরী কর্মী যারা।

মাঠে-ঘাটে কাজ নেই,
বন্ধ কলকারখানা।
সরকারি অফিস বন্ধ,
বন্ধ পাঠশালা।

দোকানে মুনিব নেই,
ডাস্টবিনে খাওয়া।
মৃত প্রায় সারমেয়,
পেটে আছে ক্ষুধা।

বৈশাখী মহামারি,
'lockdown' দশা।
জনগন গৃহ বন্দি,
বন্দি দেবতা।

'work from home'
নতুন কাজের পন্থা।
'worship from home'
হে গন্ধেশ্বরী মাতা।


Post a Comment

2 Comments