জয়দেব মাইতি



 নবালোকে 
জয়দেব মাইতি

আবার অস্তমিত সূর্য জানান দেবে -
মহাকালের গহ্বরে আরও একটি
অতি সুদীর্ঘ বছর তলিয়ে যাওয়ার -
ফেলে রেখে কিছু অশনি সংকেত,
জানিয়ে যাবে এই ধরণী হবে বন্ধ্যা,
নিয়ত প্রকৃতির বুকে অত্যাচারের -
নির্মম পরিহাস ঠিক ফিরিয়ে দেবে
একে একে সব, - নিত্য তৈরি থেকো
এখনো বেঁচে আছি যারা মনে রেখো -
তুমি না হ'লেও ভাবি প্রজন্মকেই
তোমার ভুলের দিতে হবে খেসারত
শ্রেষ্ঠ জীব মানুষের সীমাহীন লোভে।

আশা - দূষিত সহস্র শহর,জনপদ -
বুক ভরা নির্মল বাতাস,কতো গাছ,
কতো ফুল, ফল, পাখির কলতান -
আর যতো ছোট বড় শ্রোতস্বিনীর
মুক্ত নির্মল ধারা আবার আসবে ফিরে;
সেই একান্নবর্তী পরিবার পরিজনের
আন্তরিকতায় ঠিক সুখ উঠবে ভ'রে,
শেষের বেলায় সবার বাবা-মা নিশ্চিন্তে
আপন সন্তানের কোলে নেবে বিদায় ।
নতুন বছরে  সব কিছু যেন আসে ফিরে,
আবার সবার মন প্রাণ ভ'রে উঠুক শুধু
আন্তরিক এতোটুকু শুভ কামনায়।।

                 -   ফিরে দেখা   -

Post a Comment

4 Comments

  1. মুগ্ধতা একরাশ

    ReplyDelete
    Replies
    1. নববর্ষের শুভেচছা রইলো বোন।

      Delete