অনন্য বন্দ্যোপাধ্যায়



নতুন বছর  তোমাকে
 অনন্য বন্দ্যোপাধ্যায়


 অজস্র আশঙ্কা বুকে নিয়েই তোমাকে আলিঙ্গন ক‍রছি । তোমাকে স্বাগতম্  বলছি । আলিঙ্গন না করলে প্রেমহীন হয়ে যাবো । বাকহীন হয়ে যাব তোমাকে স্বাগতম না বললে। এক লক্ষ প্রশ্নের  উত্তর  আমার  পকেটে নেই বলেই হাওয়ায় ভাসিয়ে দিয়েছি আমার বৈঠা । ভাসিয়ে দিয়েছি এই চঞ্চল  ঘর গেরস্থালি । বনভূমি । মাঠ । ভাসতেে ভাসতে চলে যাব । ভাসতে ভাসতে বলে যাব। ভাসতে ভাসতে ভুুলে যাব । ভাসতে ভাসতে ধূূূসর প্রান্তরে ফুুটে উঠব আবার ।





Post a Comment

1 Comments