আবাহনে
শুক্লা চ্যাটার্জি
শেষ বসন্ত বিদায়ের করুণ বেহাগে তুলেছে সে আশ্বাসে---
প্রকৃতি তোমার মাঝে ধেয়ে আসে এক ময়াল আতঙ্ক ,
সে একাকী ঘুরে বেড়ায়" করোনা " নাগরিক !
মনে জাগে বিস্ময় বিষণ্ণতা একি!!!!
সবার মনের ভাবাবেগে পারের ভাবনা নিবারিতে,
রয়ে গেল যা বলিতে---
প্রতিক্ষা প্রতিক্ষণ জাগে ঐ বুঝি!!!!
কালনাগ ফণা তুলে ছোবল দিতে উদ্যত,
তবুও বাঁচার চেষ্টা নিরন্তর আমরন।
দুচোখ ভরে জগৎ জুড়ে ঐ আসে, নতুন বছরের আহ্বানে খুশির ঝলকানি ।
মানুষ আজ দিশাহীন এই ধরায়--
বেদনা ভুলে এই দুর্দশা মুছে ,
মানুষ এবার সুন্দর আলোয় মুক্ত হয়ে নবদিগন্তে ভাসতে চায় ।
এক বঙ্গাব্দ শেষ হয়ে,
আরেকটা বঙ্গাব্দ শুরু হতে চলেছে ।
মুছে যাক যত মানবতার শত্রু এই বৈশাখী বাতাসে,
কবিগুরু বলেছেন,"এসো হে বৈশাখ,
তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে--
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক।"
তাই খুঁজি সন্তুষ্টি মানসের সুন্দর পরিক্রমায়--
বুকের মধ্যে বিশ্ব ভুবন আলোয় উদ্ভাবিত হতে--
কাটিয়ে তুলতে হবে এ নির্মম অস্থিরতা ।
নবীন দিনের স্বপ্ন বুকে আঁধারের ক্ষরণে উঠুক নেচে--
প্রকৃতির সুরক্ষায় বিপুল ঢেউ খেলানো রোমাঞ্চতা,
ফিরিয়ে আনতে হবে বাসযোগ্য স্থান ।
জাতি ভেদাভেদ সব ভুলে আজ হাজারো বিবেক জাগ্রত হোক---
নতুন বছরে ভালো থাকার মন্ত্রে বল সবে,
উন্নত চিন্তাধারা প্রবাহিত হোক স্পন্দন হোক মধুরেণ।


4 Comments
চমৎকার উপস্থাপনা ।
ReplyDeleteঅনবদ্য প্রকাশ
ReplyDeleteবাহ্
ReplyDeleteদারুণ
ReplyDelete