"ক্রান্তিকালে,,
জয়তী
হলুদ গাঁদার বনে খাঁখাঁ রঙের আলপনা,
হেমন্তের নকশিকাঁথা থেকে আজ চুরি- নবান্নের কল্পনা!
ঘরের ভেতর খাঁচা -খাঁচার ভেতর পাখি জীবন;
ঘুঘুর মতো ডেকে যাওয়া - রাতের মতো নিঝুম দুপুর।
এখানে হরেক বাজার- দূরের পথে মেলার গান,
পুতুলের গায়ে পুতুল ছোঁয়ানো মানা- স্পর্শেরা আজ বেইমান!
জলতরঙ্গ বাজে - বাজে বিষাদ বিন-
কাকে রেখে কাকে নেবো সাথে- ভাবছে বসে দিন।
পাটভাঙা লাল শাড়িতে স্বস্তিকা দূরে থমকে!
ক্রান্তিকাল উড়ছে- বৈশাখের রুদ্র নৃত্যে-


6 Comments
অপূর্ব
ReplyDeleteস্পর্শেরা বেইমান
ReplyDeleteঅপূর্ব দিদি
আহা হা, অপূর্ব রূপকের ব্যবহার! অনবদ্য প্রকাশ কবি ।
ReplyDeleteদুর্দান্ত লেখা ❤️❤️
ReplyDeleteঅনন্য প্রকাশ
ReplyDeleteসত্যিই তাই বোন,রুদ্র নৃত্যে পৃথিবী কম্পমান,নববর্ষে অনেক শুভ কামনা রইলো।
ReplyDelete