নববর্ষ
কল্পদেব চক্রবর্তী
নববর্ষ প্রানে জাগায় হর্ষ
মনে লাগে দোলা
নূতন বছরে শুরু হোক
নূতন করে পথ চলা।
এক পেয়ালা চা যেমন
চার চুমুকে শেষ
মান অভিমান তেমনই হোক
হাসবে সময়, বলবে এইতো বেশ।
সময় আছে বারটা মাস
শুধরে নেবার পালা
বিদায় নিক, বিদায় বছরের
কুটকাছালি যত, কান ঝালাপালা।
দুঃখ আর নয়, শুধুই আনন্দ
হাসতে নেইতো মানা
শীতের শেষে ঝরা পাতা
দেখ, নূতন পাতার হাসি খানা।


2 Comments
দুর্দান্ত বলা
ReplyDeleteদারুণ
ReplyDelete