শ্রাবনী শেলী


বাংলা নববর্ষ 
শ্রাবনী শেলী 

রূপসী  বাংলার অপরূপ এ শোভা
ধরণীর কোথা কে দেখেছে কেবা। 
প্রাকৃতিক সৌন্দর্য পরিবৃত লীলাময় মাতৃভূমি 
এই  মাটির  বুকে  জন্মেছি  আমি। 

বসন্ত হিন্দোল গাছের  ডালে নবশাখা
লুটোপুটি  খায়  হেসে  কচিপাতা! 
কৃষ্ণচূড়া  রাঙে  সজ্জিত নব উল্লাসে প্রাণ 
মিষ্টিমধুর  কোকিলের  কুহক উথলা জান। 

চৈত্রের  খরতাপে  পোড়ে চৌধারে  মাঠঘাট 
বৈশাখী  ঝড়ে  নববর্ষের সূচনা হাঁকে। 
বৈশাখে আমগাছ মুকুলে পূর্ণ--  
প্রফুল্লচিত্তে ছুটে মেলায় বাংলার মানুষ ধন্য।

আনন্দ শোভাযাত্রায়  নববর্ষের মেলা প্রান্তর 
বৈশাখী পুলকসঞ্চারে  নেচে ওঠে বাংলা অন্তর। 
সাংস্কৃতিক অনুষ্ঠান রমনার বটমূলে উন্মুক্তমঞ্চে 
এসো হে  বৈশাখ , এসো এসোতে মুখরিত হর্ষে। 

বাঙালি  নারী পুরুষ  সাদা লালে সংমিশ্রণে
সাজিয়ে  বেলোয়ারী চুড়ি  লালটিপ কপালে। 
বর্ণমালা  মানচিত্রে স্বাধীনতার পতাকা আঁকা,
শাড়ির  আঁচলে পাঞ্জাবি  পায়জামা চটিতে থাকা। 



Post a Comment

3 Comments

  1. দুর্দান্ত লেখা
    মুগ্ধতা

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভকামনা অবিরাম।

    ReplyDelete