নববর্ষের আশা
দেবীপ্রসাদ মিত্র
নব বর্ষে, নব হর্ষে, জীবন উঠুক ভরে---
নব গন্ধে, নব ছন্দে, জীবন উঠুক পুরে।
দুঃখ যত, কষ্ট যত, যাক চলে যাক দূরে---
আশা জাগুক, প্রাণ জাগুক, জীবন বাজুক সুরে।
গত বর্ষের ব্যর্থতা যত, সার্থক হয়ে উঠুক---
গত বর্ষের না-ফোটা কুঁড়ি, গোলাপ হয়ে ফুটুক।
গত বর্ষের যত সব গ্লানি, সার্থকতায় ভরুক---
গত বর্ষের পরাজয়গুলি, জয়ের মুকুট পরুক।
গত বর্ষের নিরাশাগুলো, উজ্জ্বল হয়ে জ্বলুক---
গত বর্ষের হতোশাগুলো, আশার আলো দেখুক।
গত বর্ষের অপমানগুলো, সম্মান হয়ে ফিরুক---
গত বর্ষের বিচ্ছেদগুলো, মিলন হয়ে মিলুক।
গত বর্ষের দুঃস্বপ্ন সব, সুখস্বপ্নে ভরে যাক---
গত বর্ষের শত্রুতাগুলো, বন্ধুত্বের আলো পাক।
গত বর্ষের না-ফোটা বাণী, যেন বাঙ্ময়তায় ফোটে---
গত বর্ষের বিষাদ-বেদনা, যেন আনন্দ হয়ে ওঠে।
গত বর্ষের 'না'-গুলো যেন, 'হ্যাঁ'-এর তকমা পায়---
গত বর্ষের পড়ে থাকা কাজ, যেন সম্পূর্ণ হয়ে যায়।
নববর্ষের এইটুকু আশা, সবাই ভালো থাকুক---
নববর্ষের নতুন শপথে, সবাই মেতে উঠুক।


5 Comments
দর্পণকে অভিনন্দন
ReplyDeleteঅপূর্ব ছন্দ
ReplyDeleteএকরাশ মুগ্ধতা
অপূর্ব ছান্দিক লেখা। ভালোলাগা অফুরান
ReplyDeleteখুব সুম্দর
ReplyDeleteঅপূর্ব অপূর্ব লেখা মুগ্ধতা
ReplyDelete