থমকে গেছে পৃথিবী
মিলি দাস
চুরি নেই ডাকাতি নেই
ছিনতাই নেই ,নেই রাহাজানি
রাজনীতি নেই,দলাদলি নেই
ধর্ষণ নেই,কাদা ছোড়াছুড়ি নেই
হিংসা নেই,দোষারোপ নেই
এ জমি আমার তোমার ভাগ নেই
এ মাটি আমার তোমার জায়গা নেই
নিমেষেই থমকে গেছে সব।
কে থাকবে আর কে থাকবে না
হিসেব কষছেন তিনি।
স্তব্ধ কংক্রিটের বাড়িগুলি স্তম্ভের মত নিস্তেজ হয়ে দাঁড়িয়ে আছে।
অন্ধকারাচ্ছন্ন রাস্তা, সমস্ত জানালা দিয়ে আলো,অট্টহাসি নেই,আছে শুধু হাহাকার
আছে আর্তনাদ,আছে ভয়,আছে আতঙ্ক
এই মারণের হাত থেকে রক্ষা পাবো তো?
রক্ষা পাবে তো বৃদ্ধ বাবা,মা,আমার স্ত্রী সন্তান ?রক্ষা পাবে তো ঐ মুটে মজুর ইঞ্জিনিয়ার শিল্পপতিদের দল?
রক্ষা পাবেন তো সেই মানবী, যে রাজ্যের প্রতিটি মানুষের কথা চিন্তা করে রাত জেগে বসে থাকা বৃদ্ধা মুখ্যমন্ত্রী?
ভালো থেকো ভগবান বেশে পৃথিবীর সমস্ত ডাক্তার।
ভালো থেকো প্রধানমন্ত্রী।
ভালো থেকো আমার প্রেমিকা।
ভালো থেকো আমার বন্ধু সহপাঠী আত্মীয় পরিজন,ভালো থেকো আমার টিয়া,ঘন্টু,জিমি
ভালো থেকো আমার সরকার।
সমস্ত বিপদ কেটে থমকে যাওয়া শিল্প আর দুর্বল অর্থনীতি নিয়ে বেঁচে ঊঠবো তো?ভালো থেকো এ ধরাধাম।
ভারতবর্ষ আমাদের মা
আমাদের আশ্রয় ছিল তারই কোলে
সেও আজ সন্তান হয়ে স্তন পান করতে চাইছে,কাঁদছে দুধ দেবে?একটু দুধ?
এক ফোঁটা দুধ দিয়ে তৃষ্ণা মেটাতে পারবো তো?


12 Comments
আশা থাকুক
ReplyDeleteঅপূর্ব লেখা
খুব খুশি হলাম
Deleteকবিতার সাথে সহবাস দীর্ঘ সদর্থক কামনায়
ReplyDeleteধন্যবাদ দাদাভাই
Deleteধন্যবাদ দাদাভাই
Deleteঅপূর্ব..☺️☺️
ReplyDeleteধন্যবাদ আপনাকে
Deleteখুব সুন্দর
ReplyDeleteধন্যবাদ আপনাকে
Deleteখুশী হলাম
Deleteঅসংখ্য ধন্যবাদ আপনাকে
ReplyDeleteখুশি হলাম
ReplyDelete