বসন্ত যাপন
কৃষ্ণা সিং বেরা
বাতাসে এ যেন কার ছোঁয়া লাগে
উত্তাল মত্ত মনে সমীরণ জাগে।
অজানা উৎফুল্ল নেশা আবেগে ভাসে
প্রফুল্ল সুবাস ভরে স্নিগ্ধ বাতাসে।
রাঙানো আবীরে মেঘ রঞ্জিত আবেশে
সেই রঙে সজ্জিত বঁধু নয়ন অনিমেষে।
কোন সুখে অবগত মন উচাটন
উজান জলধারা ভাঁটিয়ালি গান।
যৌবনে ফাগুন সুখ কোলারব তুলে
কোকিল কুহেলী সুরে শিহরণ তোলে।
বসন্তে রাঙানো সিঁথি সুখ সম্পদ
বন্ধনে বাঁধিত সাথী পরম স্নেহাস্পদ।
বর্ষিল নবীন দিশা প্রকৃতির বুকে
জাগরিত প্রেম বহে নব উদ্দীপকে।
প্রতিশ্রুতিবদ্ধ মন সৃজন আলোকে
নবধারা পুলকিত নবীনের স্তবকে।


2 Comments
অপূর্ব ছান্দিক প্রকাশ
ReplyDeleteঅপূর্ব
ReplyDelete