স্নেহা সরকার



মেঘবালিকা
স্নেহা সরকার


নীল আকাশে রবির আলো , নকসা বোনে হাজার
মেঘের দেশে পরীর খেলা, আলোর রঙের বাহার।

মেঘবালিকার রূপের ছটায় শান্ত হৃদয়খানি,
চঞ্চলা মন চাইছে দেখা, বড়ই অভিমানি।

ওড়না ওরে আকাশ পানে, মেঘের কাছাকাছি ,
স্নিগ্ধ রূপে প্রেমের প্লাবন ,তোমায় ভালোবাসি।

ফাগুন হাওয়া এলোকেশী , মায়া জড়ানো তার
ঝিকমিকিয়ে উঠছে দেখো মুক্ত মালার হার ।

বাঁকা পথটা মিশেছে যেথায় নীল আকাশের সাথে,
জীবন পথটাও মিশবে সেথায়, সাড়ে তিন হাত খাটে।



Post a Comment

2 Comments