ঝড়
হামিদুল ইসলাম
রোদ ঘাম উত্তাপে ধুয়ে যাচ্ছে
মানবতা
শরীরের ভাঁজে
কদর্য জীবন ছুঁয়ে যায় মৃত্যুর করাল
গ্রাস
এখানে নৈরাজ্য বারোমাস ।।
হে বৃষ্টি ভিজিয়ে দাও উৎসবের দিন
পুঁতিগন্ধ চারদিক
নোঙর করে জাহাজ
হৃদয়ে জমে ওঠা নিকষ কালো রাত
জীবন ভর
মৃত্যু শকটে শায়িত ঈশ্বর ।।
প্রবল ঝড়ে ভেঙে পড়ে হাজারো মহীরুহ
বিস্মৃতি
শিরায় উপশিরায়
জীবনের রঙ্গমঞ্চে বারবার যবনিকাপাত
বিস্ময়
মৃত্যুবাণে অচেতন হৃদয় ।।
ক্ষণিকের যুদ্ধ থেমে যায় প্রাণঘাতী বিহ্বলতায় ।।


2 Comments
অপূর্ব
ReplyDeleteঅপার মুগ্ধতা
Darun
ReplyDelete