পরিতোষ জানা



 সৃষ্টির উল্লাসে
পরিতোষ জানা


হলুদ পাতার পুরাতন ক্যালেন্ডার সরিয়ে
নতুন পেয়েছে স্থান ঘরের দেওয়ালে।
সময় চোখ রাঙাচ্ছে আমায়।
আমাকেও ছেড়ে দিতে হবে স্থান
সময়ের দাবী মেনে।

বৃহৎ বিশ্বে বোধের দরজা আজ ক্রমশই  জীর্ণ।
চেতনার ভাঙাচোরা জানালায় লোভের তীব্র আক্রমণ,
বিবেকের বুক দীর্ণ।
সবাই নিচ্ছে নতুন পাঠ নতুন বর্ণমালায়।

পৃথিবীর এই টানাপোড়েনের সময়ে
হে নতুন! তোমার বুকের আগুনে
পুড়িয়ে দিয়ে সব পুরাতন জঞ্জাল,
তুমি এসো,
ফাগুনের ফেলে যাওয়া রাঙা অভিমান--
অশোক পলাশের রাঙা পরাগ পরশে,
শাখে শাখে অঙ্কুরিত নব পল্লব হরষে,
এসো তুমি কনক চূড়ায়, কাঞ্চন বিতানে,
রজনীগন্ধার নির্যাসে স্নাত হ'য়ে
নবীন ঊষার দৃপ্ত অরুণ কিরণে ,

এসো মত্ত মাতন ঝটিকা প্রবাহে
নব সৃষ্টির উল্লাসে,
এসো সকল আঁধার দু'হাতে সরিয়ে
নব প্রভাতের অভিলাষে।

Post a Comment

5 Comments

  1. পাঠে মুগ্ধতা

    ReplyDelete
  2. অপূর্ব সুন্দর মুগ্ধতা

    ReplyDelete
  3. খুব আশা জাগানো কবিতা।

    ReplyDelete
  4. প্রলয়ের বুকে জীবনের জয়গান। অনেক ভালো থাকুন দাদা,কলমের পরশে সবার মনে বেঁচে থাকার আসার সঞ্চার হোক। আবার নববর্ষের শ্রদ্ধা ও ভালবাসা উজাড় করে দিলাম।

    ReplyDelete