দেবলীনা
হেমন্তে জীর্ণ হলুদ পাতা যা ছিলো শাখায় আজ আর নেই তা লেগে - ঝরে গিয়ে বসন্তে এসেছে নতুন কচি পাতা, যার শিরায় শিরায় নাচন আছে জেগে ।
চৈত্রে পলাশে শিমূলের রঙে রক্তের তেজ থাকলেও নেই সেই আগুন ঝরা রূপের জৌলুস।
আমের বনে তাজা মুকুলের গন্ধ খবর পাঠিয়েছে আকাশে বাতাসে বৈশাখ আবাহনের।
নবপল্লবে সিন্দুরবর্ণ স্বস্তিক চিহ্ন জানি চিরমঙ্গলময়,
বেল - জুঁই ফুলের শুভ্র গন্ধে ভরে থাকে রবি পূজার সু’গন্ধ উপাচারে।
দু’হাতে,গলায় ফুলের সাজে সহচরীদের প্রভাতফেরীর ব্রত উদযাপন !
এল বুঝি নব বৈশাখ!
এরই মাঝে যদি হঠাৎ আকাশে দেখা যায় অভ্র বর্ণ কুটিল দৈত্যাকার মেঘরাশি, তা উপেক্ষা করেও বেজে ওঠে চিরন্তন বৈশাখী আগমনী গান!
‘ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়/ তোরা সব জয়ধ্বনি কর’---
সেই তো আমাদের চিরকালীন ঋতু আনন্দঘন বৈশাখ!


10 Comments
খুব সুন্দর
ReplyDeleteধন্যবাদ 🌹
Deleteএসো হে বৈশাখ
ReplyDeleteতবুও চক্ষে আজ তৃৃষ্ণা
অপূর্ব লেখা
ধন্যবাদ 🌹
Deleteমুগ্ধ হলাম
ReplyDeleteধন্যবাদ , কৃতজ্ঞতা স্যার 🌹
ReplyDeleteআহা কি অপূর্ব শব্দ চয়ন। ভালোলাগা অফুরান ।
ReplyDeleteধন্যবাদ বন্ধু
Deleteঅপূর্ব অপূর্ব লেখায় মুগ্ধ হলাম
ReplyDeleteসুন্দর প্রকৃতি কাব্য।নববর্ষের শুভেচছা জানাই বোন।
ReplyDelete