জাফর পাঠান





বিনয়ী আঘাত


আঘাত পেয়েছি- বড্ড বেশী আঘাত
এই ধরিত্রীর মানুষ –
করেছে আমায়- প্রচন্ড কষাঘাত,
ঘটেছে জীবনের- অনুক্ত ব্যাঘাত।

অবিনীত বিনয়ের ভরা কলস
যদিও শব্দ করে বাজে –
নয় এটা- প্রতিহিংসার আক্রোশ,
তবে কারোর অবশ্যই আছে দোষ।

আঘাত পেয়েছি- বড্ড বেশী আঘাত
যাতে আমার- বিন্দুমাত্র নেই হাত।

Post a Comment

2 Comments