ভালো থেকো,ভালো থাকতে দাও
যারা ভালো আছো,
সুখে আছো,
তারা ভালো থেকো সুখে থেকো;
সুখের গরব করে অন্যের মনে দুঃখ দিও না।
যারা বড় হতে চাওনি,
ধনী হতে চাওনি,
তারাও তাতে ভালো থেকো সুখে থেকো;
ধনীরা সবাই খারাপ,একথা বলে অযথা কাউকে দুঃখ দিও না।
যারা রাজা হতে চাও,
যারা নিজের মতো রাজ্য চালাতে চাও,
তারা রাজা হও রাজ্য চালাও;
টাকা দিয়ে জমি কিনে রাজ্য বানাও, দখলদারি করিও না।
যারা যেমন মত মানতে চাও,
যারা যেমন পথে চলতে চাও,
তারা তেমন মত মানো,তেমন পথেই চলো;
তোমার মত-পথ ই শ্রেষ্ঠ বলে ঘাড় ধাক্কা দিয়ে কাউকে মানতে বাধ্য করিও না।
জন্ম যেখানে একই সময়ে নয়,
উদ্যেশ্য সেখানে ভিন্ন ভিন্ন হয়,
চলবে যে যার আপন আপন ছন্দে;
আমার মতে চলতে হবে সবাইকে,বোকার মতো এ ভাবনা ভাবিও না।
তোমার মতো যদি তুমি থাকতে চাও,
সবাইকে তাদের মতো থাকতে দাও,
ছোট্ট জীবনে,বাঁচুক সবাই বাঁচার আনন্দে;
ভালো যদি কিছু দেবার থাকে,দিও ,এতটুকুও কৃপণ হইও না।


0 Comments