সজল অধিকারী



শেষ বেলায় 
           
মরণ যখন দিচ্ছে করায় নাড়া ,
তুই তখনই দিলি আমায় সাড়া।
আমি তখন ফেলে চোখের জল .....
বললাম ,এতদিন তুই কোথায় ছিলি বল ।
সে বলল, আমার এই মন আকাশের মাঝে
তুমিই ছিলে বুঝতে পারি নি যে ।
এখন আমার আকাশে সবই পরিস্কার;
তাই আলোর দেখা পেয়েছি যে আবার ।

এদিকে তুই কোথায় পেলি আলো ?
যা পেয়ে তোর আঁধার কেটে গেল ।
থাক না এখন সেসব কথা বলবো আমি পরে ,
তুমি আমি দুজনেতে নির্জন এক ঘরে।
আমি বললাম
সে সময় তো পাবি না আর হবে না বলা।
আজ বিকেলেই শেষ হবে যে আমারই পথ চলা।

Post a Comment

2 Comments