অসময়ের বৃষ্টিতে
অসময়ের বৃষ্টি,
সহসাই ভিজিয়ে দিয়ে যায় আমায় l
ভেজা চৌকাঠ,ভেজা পথ-ঘাট,
ভিজে যাওয়া গাছের পাতার,
চুঁইয়ে পড়া জল টুপটাপ গায়ে মেখে নিয়ে,
বেরিয়ে পড়ি আমি রাস্তায়l
রাত-পরী এক,কাল ঘুম পাড়িয়ে গিয়েছিল এসে জানালায় l
ভীষণ খিদে,সকালে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়l
কার্নিশে বসে থাকা দুটি শালিক ভিজে গায়ে,
দেখি ঠোঁট ঘষা-ঘষিতে মত্ত l
তিলোত্তমা শহর এখন বড়োই শান্ত l
শিমুল-পলাশ,স্বকীয় লালিমায় রেঙে
ছিলো যতো,
সারা-রাত ভিজে কিছু ঝরে পড়েছে
এখন রাস্তায় l
তুমি এখন কারো বুকে,গভীর ঘুমে
নিমগ্ন হয়তো....,
বেনামি মেঘের ভিজিয়ে দেওয়া
বৃষ্টির-
জলের ঝাপটায়, ভিজতে ভিজতে
আমায় যে,
এভাবেই ছুটতে হয় দায়িত্বের বোঝা
নিয়ে জীবনের রাস্তায় l
ছুটির আমেজ কিংবা আয়েশি
সকালের,
জড়িয়ে থাকা শরীরী উত্তাপ.........
ও'সব যে,
ঠিক আমার জন্য নয় !
উৎসব,খুশি,সুখ আছে যেখানে যতো
না'হয়
তোমার জন্যই থাক !


4 Comments
ভাইয়ের অপূর্ব কলমে খুঁজে পেলাম কবিতার উত্তাপ
ReplyDeleteভাইয়ের কবিতায় বাস্তব টা খুবই কাছ থেকে বোঝা যায় ।
ReplyDeleteনিজের প্রতি এতো উদাসীন কেন কবি !
ReplyDeleteখুব সুন্দর ।
ReplyDelete