নিরাময় চেয়ে...
বহুদিন যাবৎ অদ্ভুত ব্যামো ধরেছে এই শিরায় উপশিরায়
অক্ষরে অক্ষরে জ্বরভাব -
আলো কমে এলে রুগ্ন শ্রমিকের মতো বোধের বাগানে খুপরি চালাই
শব্দ হাতড়াই !
শেষে নিজস্ব প্রলাপ লিখি , নিরাময় চেয়ে।
সে এক যুবতী কন্যা এসে কানে কানে বলে যায় - ‘এমন কিছু লেখো যা পড়লে চমক জাগে’
শুনে নিজেকে ভাঙ্গতে থাকি , তিলে তিলে
রোদে পোড়া জলে ভেজা পড়ে থাকা বাঁশের মতো খণ্ডিত হই।
বোধি আলো দ্যেয় , আপ্তবাক্য ভোর
শপথে ওড়ে রঙিন দিন , উজ্জ্বল ফাৎনা ফড়ফড়ে
ছয়ানট বেজে যায় এসরাজে, ঘুম জেগে ওঠে!


5 Comments
বাস্তব উপলবদ্ধির দারুন কথামালা বোন
ReplyDeleteখুব ভালো, শুধু ছয়ানট কথাটার মানে বুঝলাম না।ওটা কি ছায়ানট হবে?
ReplyDeleteবড়ো ভালো লিখলে বন্ধু ।
ReplyDeleteদুর্দান্ত লেখনী 🌹🙏🏻🌹
ReplyDeleteখুব সুন্দর ।
ReplyDelete