"বর্ষাবেলা ময়ূর" সৃজিতা চৌধুরী ( Srijita Chowdhury) বর্ষাকালে বৃষ্টি যখন আসে,
ময়ূর তখন নাচতে ভালোবাসে।
ওই যে ডালে বস্ না সেথা গাছে,
মাতিয়ে দেয় পেখম তুলে নাচে।
দেখে মনে আসছে এক বায়না,
আদর দেবো, ঘরে আমার আয় না।
আয় দুজনে একসাথে নয় নাচি,
এই বরষায় মন ভরিয়ে বাঁচি।
2 Comments
চলো পেখম মেলে নাচি
ReplyDeleteঅপূর্ব লিখেছ
Sundor👌🏻
ReplyDelete