সঞ্চারী ভট্টাচার্য ( Sanchari Bhattacharya) - কবিতা


রাজার সাজা / সঞ্চারী ভট্টাচার্য 

আজবগড়ের রাজা
চায় যে খেতে গজা
না পেলে দেয় সাজা,
তার আছে তিন রানি
তাদেরই হয়রানি
যখনই জানাজানি
হলো ঝড়ের বেগে -
উঠলো খুবই রেগে
দাওয়াই দিল দেগে
তিন রানিরই মেয়ে।
আসলো তারা ধেয়ে
রাজাকে কাছে পেয়ে
চিমটি দিল জোরে,
রাজা ঘুমের ঘোরে
কান্না দিল জুড়ে।
চাইলে আবার গজা
পাবে এমন সাজা,
বুঝলে তুমি রাজা?
তিন মেয়েকে দেখে
তাদের কাছে ডেকে
জড়িয়ে ধরে বুকে
বলল হেসে রাজা -
রোজ পেলে এই সাজা
চাইব না আর গজা।


Post a Comment

2 Comments

  1. বাহ্ ছোট্ট সুকুমার রায়
    এমন ভাবেই লিখে যাও

    ReplyDelete
  2. চমৎকার লিখেছ♥️♥️

    ReplyDelete