বরুণ চক্রবর্তী


।।বন্ধু-কে যেন আমৃত্যু ছুঁয়ে থাকি।।
         বরুণ চক্রবর্তী 


যাবো কোথায় বন্ধু-কে ছেড়ে? 
বন্ধু-কে যারা নিচ্ছে কেড়ে 
তাদের দু'হাত তুলে বলি 
এসো,বন্ধু পায়ে পায়ে পথ চলি...

কত বন্ধু অবলুপ্ত প্রায়
বন্ধু-রা কি সব হারিয়ে যায়? 
বলি,ওহে- বন্ধু কথা শোনো 
তোমার আমার দূরত্ব নেই কোনো

বন্ধু, বন্ধু করি এ কী অযথা 
শুনছো কি বন্ধু, আমার কথা 
বন্ধু, তোমাকে আমার হৃদয়-গৃহে রাখি
বন্ধু-কে যেন আমৃত্যু ছুঁয়ে থাকি 

অনেকে আসে সঙ্গত বন্ধু ভাবে
কে কোথায় বন্ধুকে ছেড়ে পালিয়ে যাবে 
যে বন্ধু ডাক শুনে ছুটে আসে 
বুঝলাম সেই-ই বন্ধু, বন্ধু-কে ভালোবাসে।।

Post a Comment

6 Comments

  1. বন্ধুত্বের জয় হোক
    ছন্দের মুগ্ধতা

    ReplyDelete
  2. বন্ধু কে আর কোথায় যাবেন।

    ReplyDelete
  3. অপূর্ব বন্ধুত্বের কথা

    ReplyDelete
  4. প্রকৃত বন্ধুর ছন্দ কথা খুব সুন্দর,শুভেচছা রইলো

    ReplyDelete
  5. বন্ধুত্ব অটুট থাকবেI সুন্দর অভিব্যক্তি | ভালো থেকো

    ReplyDelete