অরিজিৎ বাগচী




সময় ও সেমিকোলন 
অরিজিৎ বাগচী


সময় ভেঙে পড়েছে, 
প্রতিটা গাছের গোড়ায় জন্ম নিচ্ছে নষ্ট ভাইরাস,
এখন আর শুধু সাবান মেখে কাজ নেই , প্রতিটি ঘরের ভেতরে খুঁড়ে নিতে হবে এক একটা অ্যালকোহলিক পুকুর , ওখানে স্নানের পরেই তুমি 
মিটমিটিয়ে হাসতে পারো নিশ্চিন্তে, 

তবে চেয়ারে বসা সভাপতি বলেছেন, 
গল্পের নটে গাছ টা না মুড়িয়ে যাওয়া অবধি 
তোমরা চুমু খেতে পারবে না নিজের প্রেমিক বা প্রেমিকা কেও , কি আশ্চর্য!
আমি চাইলেও ছুঁয়ে দেখতে পারবে না 
বনলতার স্তন ঠোঁট এমন কি নিজের চোখ টাও? 
এবার বুঝতে পারছ,মেঘের ভেতর ভেতরে আমরা কতা পচে গেছি ?
না তোমরা পারছ না , 
তোমরা বুঝতে চাইছ না যে ,
আমরা ধর্মের নামে মানুষ খুন করেছি বলেই 
আজ সবাই লজ্জায় মুখ ঢেকে নক্ষত্রের মতো অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি, 
এটাই এই শতাব্দীর নবম আশ্চর্য, 
মানুষ মানুষের ছোঁয়াছে মৃত্যু কারণ হয়ে দাঁড়িয় আছে প্রতি পদে , আর ফণফণে রাজনীতির পাছায় ঝুলছে বধির সেমিকোলন । 

দেশে মড়ক লেগেছে নাকি ভয়ের নাট্যশালা ?
বোঝাই দায়ি ।

Post a Comment

4 Comments