নতুন
উদয় ভানু চক্রবর্তী
সুবর্ণরেখার জলে সেদিন সুর্য পাটে গেলে, বলে গেল- কাল আবার আসব ফিরে, অন্য গানে অন্য সুরে।
ভোর হয়- আলো আসে;
একঝাঁক বক ডানা মেলে আকাশে- আবীরে দিগন্তে মিলিয়ে যায়।
সাত মেঘপরী চলে স্বপ্নলোকে- হারায় দূর নীলিমায় ।
চৈত্রের শেষে এদিনে- দিগন্ত সাজে ভৈরবী তানে, গ্রীষ্মের তাপিত বাতাসের হলকা এসে ল'নে হাজির।
শস্যফুলে ডালা রাঙানো, ওগো রাই- ভালবাসা তবু যে না ফুরায়, ঋতুর আহ্বানে পথে পথে বাঁশি আজ অধীর।
গাছের ডালে ঝকঝকে জামরুলের নিখাদ হাসিতে চারপাশ উঠেছে জেগে,
'কে আজ কার অলংকার!
আমের মুকুল ছুঁয়ে থাকে হৃদয় আবেগে-
এসেছে এ কোন সবুজ মনিকার'।
হে নবীন ক্ষণ- হোক আজ প্রাণের আগমন ;
বীনায় বাজে সুর লহরী-
ভুবন রাঙ্গিয়ে সাজুক হাজার পলাশ এখন- ভ্রমর যায় নীপবনে গুঞ্জরি।
পুরোনো থাক সংগোপনে মনের আড়ালে-
মুহূর্তরা মুছে দিয়ে যাক সময়ের ক্ষত।
বৈশাখী ঝড় আসুক বিস্মৃতি হয়ে প্রবল বেগে-
পুড়ে ধুয়ে নিভুক নিভৃত অভিমান জ্বালা যত।
আশায় বুক রেখেছি বেঁধে-
আঙ্গিনা আমার সাজিয়ে,
এসো আগামী তোমায় করি বরন,
এবার সব দিয়ে সব নিয়ে !!


5 Comments
নববর্ষ নব রুপে আসুক
ReplyDeleteঅপূর্ব লেখা দাদা
অপূর্ব
ReplyDeleteখুব সুন্দর
ReplyDeleteঅপূর্ব অপূর্ব লেখা
ReplyDeleteভালো লাগলো... আশায় আগমনী কে আহ্বান
ReplyDelete