টুলটুল (শিপ্রা)দেবনাথ



এসেছে বৈশাখ
টুলটুল (শিপ্রা)দেবনাথ 



ভোরের মৃদু মন্দ বাতাস
এসে বলল দরজা খোলো,
বৈশাখ যে চলে এলো,
সে এনেছে আমার মনের বনে,
সেই চেনা নুপুরের ছন্দ।
বেজে চলেছে আমার মনে
যখন তখন ক্ষণে ক্ষণে,
হঠাৎ আলো স্বপ্ন শেষের বাতায়নে!
আধো ঘুমে সীমানা ছোঁয়া,
চেনা জানা সেই বকুল মালার গন্ধ!
যেন  কিসের হরষে উতলা হওয়া 
বৈশাখী ভোরের হাওয়ায়,
মাতাল মনকে দোল খাওয়ায়, 
উড়ে আসা সেই এলো চুলের স্পর্শ
মনের মাঝে জাগায় যেন কিসের হর্ষ!
চাপা ফুলের গন্ধে মন প্রান দোলে,
লাগে আমার লুকানো হিয়ার তলে,
বৈশাখী ছোঁয়ায় ভোর বেলায় বাড়ছে হৃদস্পন্দন!
সে এসে আজ করল আমায় অনেক অভিনন্দন ।
বৈশাখী ভোর এনে দিল আমার মুখে ভাষা,
যেন নতুন ছন্দে নবপ্রাণে নতুন রঙিন আশা।


Post a Comment

3 Comments