সাপ্তাহিক সেরা - অমল কুমার বর্মন


লকডাউনের পোস্টার 

অমল কুমার বর্মন 

আমার কিছু চাওয়া নেই, তুমি ঘরে থেকো এই অনুরোধ ছাড়া 
কোনকিছু চেয়ো না আমার কাছে, ঘরে একা উৎসবে থাকা ছাড়া।

কোন স্বপ্ন নেই আমার তোমার কাছে, জোছনার চাঁদে হাত ধোয়া ছাড়া 
কোনকিছু চেয়ো না আমার কাছে,জোছনার চাঁদে নৃত্য  ছাড়া।

কোন রাস্তা নেই আমার কাছে তোমার জন্য, দূরে দূরে থাকা ছাড়া 
কোনকিছু চেয়ো না আমার কাছে, কাছ থেকে দূরে আলো দেখা ছাড়া।

কোনকিছু চাওয়া নেই আমার, জীবানুর স্তূপের পাহাড়ে নতুন পৃথিবী গড়া ছাড়া
কোনকিছু চেয়ো না আমার কাছে, স্তূপের পাহাড়ে পৃথিবীর নতুন স্বপ্ন ছাড়া।

কোনকিছু দেবার নেই আমার, ভালোবাসা
ঝাড়বাতি আলোকিত করা ছাড়া 
কোনকিছু চেয়ো না আমার কাছে, ভালোবাসা ঝাড়বাতি জ্বলজ্বলে আলো ছাড়া।

আমার দেবার কিছু নেই, লকডাউনের 
পোস্টার টাঙিয়ে থাকা ছাড়া 
কোনকিছু চেয়ো না আমার কাছে, লকডাউনের পোস্টার উড়ানো চন্দ্রতারা ছাড়া।

Post a Comment

2 Comments

  1. সত্যি আজ কিছু দেওয়ার নেই
    অসামান্য

    ReplyDelete